| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ম্যানুয়ালি আবেদনেই ভোটের পাস পাবেন সাংবাদিকরা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৯, ২০২৬ ইং | ২০:০৯:৩০:অপরাহ্ন  |  ৮৩০৯০০ বার পঠিত
ম্যানুয়ালি আবেদনেই ভোটের পাস পাবেন সাংবাদিকরা

স্টাফ রিপোর্টার: প্রক্রিয়াগত জটিলতা থাকায় আপত্তির মুখে অনলাইনে সাংবাদিক কার্ড দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগের মতোই ম্যানুয়ালি আবেদনের ভিত্তিতে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে সকালে সাংবাদিকরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে অনলাইন আবেদনের প্রক্রিয়াগত ত্রুটি তুলে ধরেন। একই সঙ্গে জটিলতা নিরসনের দাবি জানান। প্রথমবার হওয়ায় কিছু ত্রুটি আছে বলে স্বীকার করে তা দূর করার আশ্বাস দেন সিইসি।

ইসি সচিব বলেন, আজ সকালে আপনারা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারের সঙ্গে দেখা করে নিবন্ধনের বিষয়ে কথা বলেছেন। আমরা আপনাদের দাবির প্রতি সমর্থন রেখে কার্ড ব্যবস্থায় প্রত্যাবর্তন করব। অনলাইনে যারা আবেদন করেছেন এবং যেগুলো সম্পন্ন হয়েছে, সেগুলো বহাল থাকবে। তবে অতীতে যেভাবে আপনারা পেতেন, সেভাবেই যেন পেতে পারেন সে ব্যবস্থাটা করা হবে। একটু সময় দিতে হবে। যদি বলেন আগামীকালই দিতে হবে, সেটা সম্ভব হবে না। পদ্ধতিটা আবার রি-এস্টাবলিশ করতে কিছুটা সময় লাগবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বলেছি একটু সময় দেন। সময় বলতে যদি এখন নিক্তিতে মেপে বলতে হয়, সেটা আসলে কঠিন। পদ্ধতিগতভাবে জায়গাটা এস্টাবলিশ করার জন্য এই সময়টা দরকার। আজ সকালে আপনারা কথা বলেছেন, আমি বলেছি বিকেলে জানাব। আপনাদের যে দাবি ছিল ম্যানুয়াল সিস্টেমে প্রত্যাবর্তনের, আমরা নীতিগতভাবে তাতে রাজি হয়েছি। এখন যদি আগামীকালই দিতে পারি, তাহলে একটা কাজ এগিয়ে যায়। কাজেই এখন সময়টা নির্দিষ্ট করে না বলে বলছি, আপনারা নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, এ বিষয়ে আমি জানিয়ে দেব।

তিনি আরও বলেন, অনলাইনে যারা ইতোমধ্যে নিবন্ধন করেছেন এবং যাদের অনুমোদন দেওয়া হয়েছে, সেটি বহাল থাকবে। তবে নতুন করে আর অনলাইনে নিবন্ধনের প্রয়োজন নেই।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪