| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়ুদূষণে আজ শীর্ষে তাসখন্দ, ঢাকা পঞ্চম স্থানে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১২:৫০:৩১:অপরাহ্ন  |  ৮৬৩০১৩ বার পঠিত
বায়ুদূষণে আজ শীর্ষে তাসখন্দ, ঢাকা পঞ্চম স্থানে

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বের ১২৫টি দেশের মধ্যে আজ বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে উজবেকিস্তানের তাসখন্দ। এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা অবস্থান করছে পঞ্চম স্থানে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, তাসখন্দের বায়ুর মান ২৫৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। 

এ ছাড়া ২৩১ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে আফগান্তিানের কাবুল। এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ২২২ স্কোরে এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’। এ ছাড়া ১৯৯ স্কোরে চতুর্থ অবস্থানে উঠে এসেছে মিশরের কায়রো ও ১৮৬ স্কোরে ঢাকা। আজ এই দুই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।   

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪