| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী সপ্তাহে যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৭:১২:৫৯:অপরাহ্ন  |  ৮৩৬০২০ বার পঠিত
আগামী সপ্তাহে যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকারি চাকরিজীবীদের জন্য ফেব্রুয়ারির শুরুতেই লম্বা ছুটি কাটানোর সুযোগ রয়েছে। ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত। এর পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশে পরদিন বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

যদি কেউ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একটি দিনের ছুটি নেন, তাহলে মিলবে টানা ৪ দিনের ছুটি, কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। এক কথায়, একদিন ছুটি নিলেই দীর্ঘ বিশ্রামের সুযোগ মিলছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছর সরকারি ছুটি সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়েছে।

এছাড়া, মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৯ দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য ৮ দিন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি থাকবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪