| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৮:৩৮:৩৬:অপরাহ্ন  |  ৮৩৪৭০২ বার পঠিত
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল অংশ না নিলেও ম্যাচ পরিচালনায় দেশের প্রতিনিধিত্ব করবেন দুই আন্তর্জাতিক আম্পায়ার। তারা হলেন গাজী সোহেল ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে বাংলাদেশের এই দুই আম্পায়ারের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত ৪ জানুয়ারি ভারতে খেলতে আপত্তি জানিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল। তবে ২১ জানুয়ারি আইসিসির বোর্ডসভা শেষে জানানো হয়, বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। বিসিবি নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি।

আম্পায়ারদের তালিকায় আরও রয়েছেন কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, নিতিন মেনন, পল রেইফেল, রডনি টাকারসহ বিশ্বের অভিজ্ঞ আম্পায়াররা।

এ ছাড়া বিশ্বকাপে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ছয়জন। তারা হলেন ইংল্যান্ডের ডিন কস্কার, অস্ট্রেলিয়ার ডেভিড গিলবার্ট, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে, জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফট, ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন এবং ভারতের জাভাগাল শ্রীনাথ।

বাংলাদেশ দলের অনুপস্থিতির মধ্যেও দুই আম্পায়ারের দায়িত্ব পাওয়া আন্তর্জাতিক ক্রিকেটে দেশের আম্পায়ারিং মানের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪