| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১০:০৫:১৬:পূর্বাহ্ন  |  ৮৪৫৮৪৩ বার পঠিত
যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রিপোর্টার্স২৪ ডেস্ক: জরুরি রক্ষণাবেক্ষণ ও কারিগরি উন্নয়ন কাজের কারণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় আজ শনিবার (৩১ জানুয়ারি) টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিসের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হবে। বিদ্যুৎ লাইনের উন্নয়নকাজের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও গত ২৪ জানুয়ারি একই কারণে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।

বিদ্যুৎ বিচ্ছিন্নতার আওতায় পড়বে ছেঙ্গারচর পৌরসভাসহ কলাকান্দা, মোহনপুর, এখলাপুর, জহিরাবাদ, গজরা, ষাটনল, কালিপুর ও ফরায়জিকান্দি ইউনিয়ন। এছাড়া আমিরাবাদ, সুলতানাবাদ, ফতেপুর পূর্ব ও পশ্চিম, ইসলামাবাদ, দুর্গাপুর, বাগানবাড়ী ও সাদুল্ল্যাপুর এলাকাও এই তালিকায় রয়েছে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করা সম্ভব হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে মতলব উত্তর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এমডি ওয়াহিদুজ্জামান সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪