| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ ঢাকার বায়ুদূষণ বেড়ে ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১০:৫৩:৫৮:পূর্বাহ্ন  |  ৮৫২৯৭৪ বার পঠিত
আজ ঢাকার বায়ুদূষণ বেড়ে ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে

রিপোর্টার্স২৪ ডেস্ক: শীতকালে মেগাসিটি ঢাকার বায়ুদূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছাচ্ছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকার এয়ার কুয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ২০৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এর অর্থ, শহরের বাসিন্দাদের জন্য বাইরের পরিবেশে দীর্ঘ সময় অবস্থান ঝুঁকিপূর্ণ।

গত ২৪ ঘণ্টায় ঢাকার স্কোর ১৮৬ থেকে বেড়ে ২০৮ হয়েছে। আন্তর্জাতিক তালিকায় ঢাকার অবস্থান বর্তমানে চতুর্থ। দূষিত শহরের শীর্ষে রয়েছে মিশরের কায়রো (৩৩২), দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি (২৩৫), এবং তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর (২১৭)।

তালিকার অন্যান্য শহরের মধ্যে উলানবাটার (১৯৪), হ্যানয় (১৮৬), কাবুল (১৬৫), ইয়াঙ্গুন (১৬২) ও বেইজিং (১৬০) রয়েছে। উল্লেখ্য, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

আইকিউএয়ারের এক্সপার্টরা সতর্ক করে বলছেন, দীর্ঘসময় দূষিত বাতাসে থাকা হলে শ্বাসনালী ও ফুসফুসের অসুখের ঝুঁকি বাড়ে। তাই নাগরিকদের মাস্ক ব্যবহার, বাইরে কম সময় থাকা এবং শিশু ও বৃদ্ধদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪