| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘জুলাই যোদ্ধা’ গেজেট থেকে বাতিল আরও ১২ জন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১১:৫৩:৩২:পূর্বাহ্ন  |  ৮৪৬৬৪৩ বার পঠিত
‘জুলাই যোদ্ধা’ গেজেট থেকে বাতিল আরও ১২ জন
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত তালিকা থেকে আরও ১২ জনের নাম বাতিল করেছে সরকার। মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হওয়ায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা পরবর্তীতে গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬-এর সিডিউল-১ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এসব ব্যক্তির ‘জুলাই যোদ্ধা’ গেজেট বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ব্যক্তিরা ‘জুলাই যোদ্ধা’ ক্যাটাগরি ‘গ’-এর অন্তর্ভুক্ত ছিলেন। তাদের মধ্যে রংপুর বিভাগের দিনাজপুর জেলার পাঁচজন এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার সাতজন রয়েছেন।

দিনাজপুর জেলার যাদের গেজেট বাতিল হয়েছে তারা হলেন- তাসফিয়াহ রিফা, মো. আসাদুজ্জামান নূর, মো. সুরুজ মিয়া, মোছা. কহিনুর ও মোছা. সখিনা।

চাঁদপুর জেলার বাতিল হওয়া ব্যক্তিরা হলেন- মো. কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, মো. ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল এবং মো. আব্দুল্লাহ আল মামুন।

প্রজ্ঞাপনে প্রত্যেক ব্যক্তির গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, বাবার নাম ও স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে। তবে ঠিক কোন কারণে এই ১২ জনের গেজেট বাতিল করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু বলা হয়নি।

তবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মিথ্যা তথ্য দিয়ে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হওয়ায় যাচাই-বাছাই শেষে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও মিথ্যা তথ্য প্রদান এবং একই ব্যক্তির নাম একাধিকবার অন্তর্ভুক্ত থাকার কারণে গত বছরের ২৯ অক্টোবর ১২৮ জন ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪