| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তা: ৩৭ হাজারের বেশি বিজিবি মোতায়েন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১২:১৫:১০:অপরাহ্ন  |  ৮৭৩৫৪২ বার পঠিত
নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তা: ৩৭ হাজারের বেশি বিজিবি মোতায়েন

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্ন ভোটের নিশ্চয়তা দিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রাখার পাশাপাশি সারা দেশে ৩৭,০০০-এরও বেশি সদস্য মোতায়েন থাকবে। ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি নির্বাচনি দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ৬১টি উপজেলায় তারা এককভাবে দায়িত্ব পালন করবে।

ঝুঁকি বিবেচনায় দেশের ৩০০টি সংসদীয় আসনে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। প্রতিটি উপজেলায় ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকার কথা রয়েছে।

নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে। এছাড়া নিরাপত্তা আরও জোরদার করতে বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪