| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যারা যাকাত দেন না, তাদের ঈমান নেই: ধর্ম উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১৩:৫৮:৩১:অপরাহ্ন  |  ৮২৩২০৬ বার পঠিত
যারা যাকাত দেন না, তাদের ঈমান নেই: ধর্ম উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের বহু মানুষ যাকাত না দেওয়ায় তাদের ঈমান প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর অফিসার্স ক্লাবে চতুর্দশ যাকাত ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকারের পক্ষে ইসলামিক ফাউন্ডেশন থেকে যাকাত বোর্ড থাকলেও সংগ্রহ সীমিত। আমরা প্রতি বছর প্রায় ১১ কোটি টাকা সংগ্রহ করি। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ৮০ ভাগ অর্থ সরাসরি বিতরণ করি, বাকি ২০ শতাংশ সেন্ট্রালি। তবে এরও চেয়ে বেশি কার্যকর ব্যবস্থা ‘সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট’ করেছে।

তিনি আরও বলেন, দেশে অনেক ধনী ব্যক্তি ক্যালকুলেশন ছাড়া যাকাত দেন না। কিন্তু এই ত্যাগ না করার শাস্তি ভয়াবহ, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোরআন ও হাদিস অনুযায়ী যাকাত না দানকারী শুধু মোনাফেক নয়, তাদের ঈমানও পূর্ণ নয়। যাকাতদাতা হয় পাক্কা ঈমানদার।

ড. খালিদ হোসেন যৌনকর্মের প্রসঙ্গও তুলে ধরে বলেন, দারিদ্র্যের কারণে অনেকে এই পেশায় জড়ায়। যদি আমরা তাদের জন্য খাদ্য ও কর্মসংস্থানের ব্যবস্থা করি, যাকাতের মাধ্যমে তারা এই পেশা থেকে মুক্তি পেতে পারে।”তিনি রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত হলে এটি দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪