| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হবিগঞ্জ-১: বিপুল ব্যবধানে জয়ী ড. রেজা কিবরিয়া

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ০০:২৮:৩২:পূর্বাহ্ন  |  ৬২২০৮১ বার পঠিত
হবিগঞ্জ-১: বিপুল ব্যবধানে জয়ী ড. রেজা কিবরিয়া
ছবির ক্যাপশন: সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি:  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ফলাফল অনুযায়ী, তিনি ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম (রিকশা প্রতীক)কে প্রায় দ্বিগুণ ব্যবধানে হারিয়েছেন; সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৫ হাজার ২৪৫ ভোট।

এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি শেখ সুজাত মিয়া।

ড. রেজা কিবরিয়া সাবেক আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার সন্তান। নির্বাচনের কিছুদিন আগে তিনি বিএনপিতে যোগ দেন।

ফল প্রকাশের পর স্থানীয় বিএনপি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস এবং আনন্দ মিছিল লক্ষ্য করা গেছে। চূড়ান্ত ফলাফল জানতে এখনও নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪