| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৫ ইং | ০৮:৩৮:১৫:পূর্বাহ্ন  |  ১৭৩৪২৬৯ বার পঠিত
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

রিপোর্টাস২৪ ডেস্ক :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শফিকুল আলম লেখেন, ‌‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।’

আগামীকাল মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে এরই মধ্যে ঢাকা ছেড়েছেন ঘরমুখী মানুষ। ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে নানান উদ্যোগ নিয়েছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সারাদেশে টহল জোরদার করেছে সেনাবাহিনী।

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪