| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএমপির সর্বোচ্চ নিরাপত্তায় বায়তুল মোকাররমসহ ঢাকা মহানগরীতে সকল ঈদ জামাত অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৫ ইং | ০৮:০২:১৭:পূর্বাহ্ন  |  ১৭৩৩৫৪২ বার পঠিত
ডিএমপির সর্বোচ্চ নিরাপত্তায় বায়তুল মোকাররমসহ ঢাকা মহানগরীতে সকল ঈদ জামাত অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ডিএমপির সর্বোচ্চ নিরাপত্তায় বায়তুল মোকাররমসহ ঢাকা মহানগরীতে সকল ঈদ জামাত অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার :

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ ঢাকা মহানগরীতে পবিত্র ঈদুল আজহার সকল জামাত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সর্বোচ্চ নিরাপত্তায় নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জুন) সকাল ৭টা থেকে  ১১টা পর্যন্ত ঈদুল আজহার বিভিন্ন জামাত অনুষ্ঠিত হয়। 

ঈদ জামাতে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেছেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী  জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহায় সুষ্ঠুভাবে ঈদ জামাত অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশি তৎপরতা, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্টের সংখ্যা বাড়ানোসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত, সুদৃঢ় ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগরীর একটি ঈদ জামাতও ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিরাপত্তা ব্যবস্থার বাইরে ছিলো না।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪