| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান যুদ্ধে সহায়তা চাইতে জাপানের ওপর চাপ দিতে পারেন ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১৩:৫১:১৩:অপরাহ্ন  |  ২৮০৮১০ বার পঠিত
ইরান যুদ্ধে সহায়তা চাইতে জাপানের ওপর চাপ দিতে পারেন ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধ ইস্যুতে জাপানের সহায়তা চাইতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে বৃহস্পতিবার হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইছির সঙ্গে বৈঠকে তিনি বিষয়টি তুলতে পারেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইরানকে ঘিরে চলমান সংঘাতে মিত্র দেশগুলোর সীমিত সমর্থনে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। যদিও তিনি একদিকে বলেছেন যুক্তরাষ্ট্র একাই পরিস্থিতি সামাল দিতে সক্ষম, অন্যদিকে হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও তেলবাহী জাহাজকে নিরাপত্তা দিতে আরও নৌ সহায়তা চান।

জাপানের জন্য বিষয়টি কৌশলগতভাবে সংবেদনশীল হয়ে উঠেছে। দেশটির সংবিধান যুদ্ধবিরোধী হওয়ায় সরাসরি সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে টোকিওকে নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হয়। প্রধানমন্ত্রী তাকাইচি ইতোমধ্যে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ না করলেও সম্ভাব্য সহায়তার পরিধি তারা যাচাই করছে।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক তাকাইচির জন্য অস্বস্তিকর হতে পারে। তিনি মূলত যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্ক জোরদার এবং ট্রাম্পের চীন সফর নিয়ে প্রভাব রাখার লক্ষ্য নিয়ে ওয়াশিংটনে গেলেও এখন তাকে ইরান যুদ্ধের প্রশ্নে অবস্থান পরিষ্কার করতে হতে পারে।

একই সঙ্গে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র জাপানের কাছে ক্ষেপণাস্ত্র উৎপাদন বা যৌথ উন্নয়নে সহায়তা চাইতে পারে, কারণ ইরান যুদ্ধ ও ইউক্রেন যুদ্ধের কারণে মার্কিন অস্ত্র মজুত কমে এসেছে।

অন্যদিকে, জাপান ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখায় সংঘাত নিরসনে মধ্যস্থতার সম্ভাবনাও রয়েছে, যদিও অতীতে এ ধরনের উদ্যোগ সফল হয়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪