| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান: আইডিএফ

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৫ ইং | ০৬:০০:১৮:পূর্বাহ্ন  |  ১৭০৭৯৬২ বার পঠিত
ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান: আইডিএফ
ছবির ক্যাপশন: কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে

রিপোর্টার্স২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক :

ইসরায়েলকে লক্ষ্য করে গত কয়েক ঘণ্টায় ইরান শতাধিক ড্রোন ছুড়েছে। ইসরায়েলের সেনাবাহিনী সেগুলো ভূপাতিত করার জন্য কাজ করছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বলেন, গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে। তিনি বলেন, আইডিএফ সেগুলো ভূপাতিত করার জন্য কাজ করছে।

এর আগে ইরানজুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, এখন পর্যন্ত পাঁচ ধাপে ইরানের বিভিন্ন স্থাপনায় এই হামলা চালানো হয়েছে।

অন্তত আট স্থানে শতাধিক বিমান হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। হামলায় এখন পর্যন্ত ইরানের আইআরজিসি প্রধান হোসেইন সালামি ও দুই পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামলার পর তেহরানে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের আকাশসীমা। সূত্র: টাইমস অব ইসরায়েল

.

রিপোর্টার্স২৪/এস



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪