| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৩, ২০২৬ ইং | ০০:০১:০৮:পূর্বাহ্ন  |  ২৬০২৩২ বার পঠিত
হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

শনিবার (২১ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা করার হুমকি দেন। এর জবাবে রোববার আইআরজিসি এই পাল্টা হুমকি দিল।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হলে হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ’ বন্ধ করে দেওয়া হবে এবং এসব স্থাপনা পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত তা আর খোলা হবে না।

বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ-েপ্রযুক্তি খাতকে ব্যাপকভাবে লক্ষ্যবস্তু করা হবে।

এ ছাড়া যেসব আঞ্চলিক প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের শেয়ার রয়েছে, সেগুলো সম্পূর্ণ ধ্বংস করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।

বিবৃতিতে আরও বলা হয়, গালফ অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশের বিদ্যুৎকেন্দ্রও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। সূত্র: আল জাজিরা

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪