| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের মিসাইল হামলায় ইসরায়েলি নারী নিহত, আহত অর্ধশত

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৫ ইং | ০৪:৫৪:০২:পূর্বাহ্ন  |  ১৭০২৮০৪ বার পঠিত
ইরানের মিসাইল হামলায় ইসরায়েলি নারী নিহত, আহত অর্ধশত
ছবির ক্যাপশন: ইরানের মিসাইল হামলায় ইসরায়েলি নারী নিহত, আহত অর্ধশত

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ইসরায়েলে চালানো ইরানের মিসাইল হামলায় এক ইসরায়েলি নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বহু ইসরায়েলি। তিন ধাপে ইরানের গতকাল রাতের হামলায় কয়েকটি মিসাইল সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে আঘাত হানে। এতে অন্তত ৪৮ জন আহত হয়েছেন। খবর আলজাজিরা ও টাইমস অব ইসরায়েল।

হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই নারী ইরানের মিসাইলের আঘাতে গুরুতর আহন হন। হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অপরদিকে যারা আহত হয়েছেন তাদের মধ্যে অন্তত দুজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। বাকিদের অবস্থা স্থিতিশীল।

ইসরায়েলকে লক্ষ্য করে ইরান কয়েকশ ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। যার কিছু যুক্তরাষ্ট্রের সেনারা ইসরায়েলে পৌঁছানোর আগেই ভূপাতিত করেছে বলে জানিয়েছেন দেশটির একটি সূত্র। পরবর্তীতে ইরান হুঁশিয়ারি দেয়, যেসব দেশ ইরানের হামলা ঠেকানোর চেষ্টা করবে— এই অঞ্চলে তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

এদিকে ইসরায়েলে ইরানের রাতভর হামলার পর আজ শনিবার সকালে দেশটির রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালায় দখলদার ইসরায়েল। সেখানে অন্তত দুটি ড্রোন অথবা মিসাইল আঘাত হানে। এই হামলার পরপরই বিমানবন্দরটিতে বিশাল আগুনের সৃষ্টি হয়। যা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জ্বলছিল।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪