| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: পানিসম্পদ মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১৬:৫৮:৫১:অপরাহ্ন  |  ১০২৯৩২ বার পঠিত
চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: পানিসম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রী এ কথা বলেন।  

এ সাক্ষাৎ অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি) উপস্থিত ছিলেন। 

পানিসম্পদ মন্ত্রী এ্যানি এসময় বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু।

পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরে চীনা রাষ্ট্রদূতের আহ্বানে এ সৌজন্য সাক্ষাতে পরস্পর তারা কুশলাদি বিনিময় করেন।

ইয়াও ওয়েন বলেন, পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। 

 ‎বৈঠকের শুরুতে চীনের রাষ্ট্রদূত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এদিন ‎পানিসম্পদ মন্ত্রণালয়ের ‎জনসংযোগ কর্মকর্তা‎ নাছির উদ্দিন গণমাধ্যম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪