| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে আরও দুজন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১৩:৩৭:৩২:অপরাহ্ন  |  ২০৫২৮৯ বার পঠিত
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে আরও দুজন
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি অঙ্গরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে আলবানি এলাকার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং ফাহিম আলিম (২৭)। তাদের মধ্যে হীরামন ও নাজমুল বাবা-ছেলে এবং ফাহিম ছিলেন নাজমুলের বন্ধু। তারা সবাই লাউডনভিল এলাকায় বসবাস করতেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং নাতনী ইকরা (১)। গুরুতর আহত অবস্থায় তারা আলবানির একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম।

নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে করে ঘুরতে বেরিয়েছিলেন তারা। গাড়িটি চালাচ্ছিলেন নাজমুল রোবেল। রুট 9H-এর ভ্যান ওয়াইক লেনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি সড়কের মাঝের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম জানান, বুধবার (নিউইয়র্ক সময়) জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মার্লবোরো মুসলিম কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪