| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শালিখায় স্বর্ণ পাঠাগার পদক পেলেন দুই গুণীজন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ২২:৪১:০৬:অপরাহ্ন  |  ২৫৮৩৩ বার পঠিত
শালিখায় স্বর্ণ পাঠাগার পদক পেলেন দুই গুণীজন
ছবির ক্যাপশন: সংগৃহীত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলায় ঐতিহ্যবাহী স্বর্ণ পাঠাগার পদক-২০২৫ প্রদান করা হয়েছে। এ বছর সাহিত্য, সাংবাদিকতা ও কর্মজীবনে অবদানের স্বীকৃতিস্বরূপ দুই গুণীজনকে এ পদকে ভূষিত করা হয়।মঙ্গলবার (১৪ এপ্রিল) সেওজগাতী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে পদক প্রদান করা হয়। 

এ বছর পদকপ্রাপ্তরা হলেন নব্বই দশকের অন্যতম কবি ও সাংবাদিক বীরেন মুখার্জী এবং মো. আলী কদর। বীরেন মুখার্জীকে সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের জন্য এবং আলী কদরকে কর্মজীবনে সততার স্বীকৃতিস্বরূপ এই পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠ করা হয়। পরে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত ও বৈশাখী গান পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদক কমিটির সভাপতি নওয়াব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বলরাম মল্লিক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমীন নাহার, গবেষক ইন্দ্রনীল, সাংবাদিক বিশ্বজিৎ বসু, প্রভাষক অভিজিৎ মণ্ডল ও সেলিম হোসেনসহ অন্যান্যরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি স্বপন বিশ্বাস।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে প্রতিবছর গুণীজনদের অবদানের স্বীকৃতিস্বরূপ স্বর্ণ পাঠাগার পদক প্রদান করে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪