| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল’ পদ্ধতি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১২:৪৯:৫৫:অপরাহ্ন  |  ১৩৩৯২ বার পঠিত
এসএসসি পরীক্ষায় ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল’ পদ্ধতি

রিপোর্টাস২৪ ডেস্ক: আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে আবারও চালু করা হচ্ছে ‘সাইলেন্ট এক্সপেল’ বা ‘নীরব বহিষ্কার’ পদ্ধতি।

সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় এ নির্দেশনা যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

নতুন নিয়ম অনুযায়ী, পরীক্ষার হলে কোনো শিক্ষার্থী সরাসরি ধরা না পড়লেও যদি তার আচরণে অসদুপায় বা নিয়মভঙ্গের ইঙ্গিত পাওয়া যায় যেমন কথা বলা, বারবার ঘাড় ঘোরানো বা অন্যের খাতা দেখে লেখা তাহলে পরীক্ষক তাকে ‘নীরব বহিষ্কার’ করতে পারবেন।

এই প্রক্রিয়ায় শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে বুঝতে পারে না যে তাকে বহিষ্কার করা হয়েছে। তবে পরবর্তীতে তার উত্তরপত্র বাতিল করা হতে পারে।

নীতিমালায় আরও বলা হয়েছে, কোনো পরীক্ষার্থীকে নীরবভাবে বহিষ্কার করা হলে তার খাতার কভার পৃষ্ঠার অংশ না ছিঁড়ে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। নির্ধারিত গোপন ফরম পূরণ করে পরীক্ষার পরপরই ওই খাতা আলাদা প্যাকেটে ‘রিপোর্টেড’ উল্লেখ করে জমা দিতে হবে।

এছাড়া নীরব বহিষ্কারের কারণ অবশ্যই পর্যবেক্ষকের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। বহিষ্কৃত শিক্ষার্থী পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে, তবে তার সব পরীক্ষার উত্তরপত্রে এই ঘটনার উল্লেখ থাকবে এবং আলাদাভাবে সংরক্ষণ করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪