| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভ্যাপসা গরমে ঘামের অস্বস্তি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১৯:৪৩:৩০:অপরাহ্ন  |  ১৮৪ বার পঠিত
ভ্যাপসা গরমে ঘামের অস্বস্তি

রিপোর্টার্স ডেস্ক: ঘাম একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে অতিরিক্ত ঘাম স্বাভাবিক নয়। বিভিন্ন কারণে মানুষের অতিরিক্ত ঘাম হতে পারে। এটি দূর করতে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তবে ঘামের অস্বস্তি থেকে রক্ষা পেতে কিছু বিষয় মেনে চলতে পারেন।

নিয়মিত গোসল

নিয়মিত গোসল করলে শরীরে ব্যাকটেরিয়া জমতে পারে না। গোসলের পর শরীর শুকনো করে মুছে নিন; বিশেষ করে পায়ের আঙুলগুলোর ফাঁক, হাঁটুর ভাঁজ এবং হাতের কনুইয়ের ভাঁজ ভালোভাবে মুছে নিতে হবে।

খালি পায়ে হাঁটুন

বাসায় থাকলে মেঝেতে খালি পায়ে হাঁটতে পারেন। অফিসে মাঝে মাঝে জুতা খুলে রেখে পায়ে বাতাস লাগতে দিন। ঘাম শুকিয়ে যাবে। আরাম বোধ হবে।

আরামদায়ক কাপড়

যাঁরা অনেক বেশি ঘামেন, তাঁদের সুতির নরম কাপড় পরা উচিত। এসব কাপড় পরলে বাতাস সহজে শরীরে লাগে বলে ঘাম দ্রুত শুকিয়ে যায়। অফিসে, ব্যায়াম করার সময়, রান্নার সময় এবং রাতে ঘুমানোর সময় সুতির ঢিলেঢালা পোশাক পরলে আরাম পাওয়া যাবে।

পর্যাপ্ত পানি পান করুন

ঘামের মাধ্যমে শরীর থেকে পানি বেরিয়ে যায় বলে যাঁরা বেশি ঘামেন, তাঁদের উচিত পর্যাপ্ত পানি পান করা। তা না হলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪