| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪ দিনে সৌদি গেলেন ১৮৪৮৯ জন বাংলাদেশি হজযাত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ২১:০৯:১৩:অপরাহ্ন  |  ১৩০০ বার পঠিত
৪ দিনে সৌদি গেলেন ১৮৪৮৯ জন বাংলাদেশি হজযাত্রী

স্টাফ রিপোর্টার: সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশে হজযাত্রার প্রথম চার দিনে বাংলাদেশ থেকে মোট ১৮ হাজার ৪৮৯ জন দেশটিতে পৌঁছেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ৪৬টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি ফ্লাইটে ৭ হাজার ১৮ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ১৭টি ফ্লাইটে ৬ হাজার ৬৩৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৮৩৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বাকি হজযাত্রী নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে পৌঁছাবেন বলে জানান পরিচালক মো. লোকমান হোসেন।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।

বেসরকারি ব্যবস্থাপনায় ৬৬০টি এজেন্সি হজ পরিচালনার দায়িত্বে রয়েছে। তার মধ্যে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, চলবে ১ জুলাই পর্যন্ত।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪