| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাধ্যমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১৪:০৭:০৪:অপরাহ্ন  |  ২৯৫ বার পঠিত
মাধ্যমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশজুড়ে ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে চালু হতে যাওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি ঘিরে মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশজুড়ে ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে চালু হতে যাওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি ঘিরে মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম।

নোটিশে জানানো হয়, সরকারের ক্রীড়া উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে আগামী ২ মে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই উদ্বোধনের মধ্য দিয়েই সারাদেশে একযোগে শুরু হবে কর্মসূচির কার্যক্রম।

এই কর্মসূচিকে সফল করতে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের জন্য ৬টি নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে—

প্রথমত, ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইন বা সরাসরি (অনস্পট) নিবন্ধনে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।

দ্বিতীয়ত, শ্রেণিকক্ষে পাঠদানের সময় নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের বিষয়টি অবহিত করতে হবে।

তৃতীয়ত, বিদ্যালয়ের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নির্দেশনা স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে।

এ ছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথে অনুমোদিত ব্যানার টানাতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচিটি ব্যাপকভাবে প্রচার করতে বলা হয়েছে। পাশাপাশি, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটেও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিয়ে প্রচারণা চালাতে হবে।

সব মিলিয়ে, তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে এই কর্মসূচিকে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দিতে চায় সরকার, যেখানে মাধ্যমিক বিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪