রিপোর্টার্স২৪ ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে। ম্যাকুলার ডিজেনারেশন, ছানি ও অন্যান্য চোখের সমস্যার ঝুঁকিও তখন বেড়ে যায়। তবে সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে এসব সমস্যা অনেকাংশে প্রতিরোধ বা বিলম্বিত করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
চোখ সুস্থ রাখতে নির্দিষ্ট কিছু পুষ্টি উপাদান যেমন, লুটেইন, জিয়াজ্যান্থিন, বিটা-ক্যারোটিন, ভিটামিন এ, সি, ই, জিঙ্ক এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব উপাদান সমৃদ্ধ খাবার নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো রাখা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, চোখের স্বাস্থ্য ভালো রাখতে যে ৫টি খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখা উচিত
ঢেঁড়স
ঢেঁড়সে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন, লুটেইন ও জিয়াজ্যান্থিন থাকে, যা চোখের কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি চোখের কোষকে সুরক্ষিত রাখে এবং বয়সজনিত চোখের সমস্যা কমাতে সহায়তা করে।
ব্রোকলি
লুটেইন ও জিয়াজ্যান্থিনের ভালো উৎস ব্রোকলি চোখের জন্য অত্যন্ত উপকারী। পাশাপাশি এতে ভিটামিন সি ও বিটা-ক্যারোটিনও থাকে, যা দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়তা করে। সালাদ, সস বা রান্নায় এটি সহজেই যোগ করা যায়।
লেবুজাতীয় ফল
কমলা, লেবু ও বিভিন্ন বেরি জাতীয় ফলে প্রচুর ভিটামিন সি থাকে, যা চোখের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ। এসব ফল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং চোখের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।
তিসি বীজ
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ তিসি বীজ চোখের স্নায়ু শক্তিশালী করতে সাহায্য করে। এটি চোখের শুষ্কতা কমাতেও কার্যকর ভূমিকা রাখে।
আমন্ড ও আখরোট
এই বাদামগুলো ভিটামিন ই ও জিঙ্কের ভালো উৎস, যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত এক মুঠো করে খেলে বয়সজনিত চোখের সমস্যা ধীর করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টিকর খাবার গ্রহণ করলে দীর্ঘ সময় ধরে চোখের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব।
রিপোর্টার্স২৪/ঝুম