| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ, গ্রাহকদের জন্য বড় সুখবর

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ২০:২৪:২২:অপরাহ্ন  |  ৮১৭ বার পঠিত
ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ, গ্রাহকদের জন্য বড় সুখবর

স্টাফ রিপোর্টার: দেশের ইন্টারনেট গ্রাহকদের জন্য উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার (২৭ এপ্রিল) সংস্থাটির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন ট্যারিফ প্ল্যান চূড়ান্ত করা হয়।

নতুন কাঠামোর আওতায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্যাম অনলাইন সর্বনিম্ন ৫০০ টাকায় ৩০ এমবিপিএস থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০০ টাকায় ২৫০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড সেবা দিতে পারবে।

বিটিআরসি জানায়, সরকারের ‘এক দেশ, এক রেট’ নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয়ের ভিত্তিতে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। সেবার মান নিশ্চিত করার শর্তে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ৩০ এমবিপিএস: সর্বোচ্চ ৫০০ টাকা। ১০০ এমবিপিএস: ১০০০ টাকা। ২৫০ এমবিপিএস: ৩০০০ টাকা। এছাড়া সব সংযোগের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও ১:৮ নির্ধারণ করা হয়েছে।

বিটিআরসি বলছে, গ্রাহকদের উন্নত ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করা এবং সারা দেশে সুষমভাবে সেবা পৌঁছে দিতেই এই সমন্বিত মূল্যতালিকা কার্যকর করা হয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে তুলনামূলক কম খরচে উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ বাড়বে, যা ডিজিটাল সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করবে বলে মনে করছে বিটিআরসি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪