| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রমিকদের চিকিৎসা-খাদ্য-আবাসনের নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে: ফয়জুল করীম

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১৫:০০:১৩:অপরাহ্ন  |  ১০৪৮ বার পঠিত
শ্রমিকদের চিকিৎসা-খাদ্য-আবাসনের নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে: ফয়জুল করীম

রিপোর্টার্স২৪ ডেস্ক: শ্রমিকদের রাষ্ট্রীয়ভাবে নিবন্ধিত কার্ড প্রদানের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেছেন, এই কার্ডের মাধ্যমে শ্রমিকদের চিকিৎসা, খাদ্য ও আবাসনের নিশ্চয়তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফয়জুল করীম বলেন, “শ্রমিকরা সব যুগেই বঞ্চিত ও নির্যাতিত। রাষ্ট্রের উচিত তাদের স্বার্থ রক্ষা করা। তাই সব শ্রেণির মতো শ্রমিকদেরও রাষ্ট্রীয় কার্ডের আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো গোপন রাজনীতি করে না; তাদের সব কার্যক্রম প্রকাশ্য ও স্বচ্ছ। অতীত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, তারা ইসলামের স্বার্থে বিভিন্ন সময়ে সমঝোতা থেকে সরে এসেছে।

জাতীয় রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, সংসদে পুরোনো রাজনৈতিক বিতর্কগুলো পুনরায় উত্থাপিত হওয়ায় জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তার মতে, রাজনৈতিক দলগুলোর উচিত তাদের আদর্শ ও অবস্থান স্পষ্ট করা।

তিনি আরও দাবি করেন, দেশের প্রাথমিক শিক্ষায় কওমি মাদ্রাসা থেকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া উচিত এবং “জঙ্গি নাটক” তৈরি করে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতে হবে।

সমাবেশে শ্রমিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েও আলোচনা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪