| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পাকিস্তান

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ১২:১০:৫৬:অপরাহ্ন  |  ৪৩৩ বার পঠিত
টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পাকিস্তান
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ এসে পৌঁছেছে পাকিস্তান দল। রোববার(৩ মে) সকালে প্রথম ভাগে ঢাকায় পা রেখেছে দল। তবে পিএসএলের ফাইনাল থাকায় বাকি সদস্যরা আসবেন পরের দফায়। এই সফরে পাকিস্তান দল দুটি টেস্ট ম্যাচ খেলবে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল আগেই। ১৬ সদস্যের স্কোয়াডে প্রথমবার সুযোগ পেয়েছেন চার জন ক্রিকেটার। মূলত অভিজ্ঞদের সঙ্গে তারুণ্যের মিশেলে দল গঠন করেছেন পাকিস্তানের নির্বাচকেরা। পাকিস্তানকে দুই ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন শান মাসুদ।

দুই ম্যাচের সিরিজটি হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট আগামী ৮ মে শুরু হবে ঢাকায়। ১৬ মে দ্বিতীয় টেস্ট সিলেটে।

১৬ সদস্যের পাকিস্তান দলে প্রথমবার সুযোগ পাওয়ার চার ক্রিকেটার হলেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি।

পাকিস্তান টেস্ট দল:শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪