| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে কোরবানিযোগ্য গবাদিপশু ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ১৪:৩০:৩১:অপরাহ্ন  |  ৩৭১ বার পঠিত
দেশে কোরবানিযোগ্য গবাদিপশু ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহায় এবার কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তারা বলেছে, এ বছর কোরবানির চাহিদা থাকবে এক কোটির একটু বেশি। সে হিসেব চাহিদার চেয়ে বেশি কোরবানিযোগ্য গবাদিপশু আছে। 

 রোববার (৩ মে )মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে আসন্ন ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল ও পরিবহন নিশ্চিতকল্পে আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানানো হয়। পরে সংবাদ সম্মেলনে কোরবানিযোগ্য গবাদিপশুর তথ্যসহ তুলে ধরেন মন্ত্রী। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন। 

পশুর সংখ্যা উল্লেখ করে বলেন, ১ কোটি ২৩ লাখের মধ্যে এবার গরু ও মহিষের সংখ্যা ৫৬ লাখ ৯৫ হাজার ৭৮৭ টি আর ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭ টি। আর বাকি অন্যান্য কোরবানি পশু উট দুম্বাসহ ৫ হাজার ৬৫৫ টি। 

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪