| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ০৪:৪২:৫১:পূর্বাহ্ন  |  ১০৮৪ বার পঠিত
এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জামায়াতের প্রয়াত সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. মো. নাদিমুর রহমান। একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গন ও জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরাও দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তুরস্কে অবস্থান করায় ড. নাদিমুর রহমান ভার্চুয়ালি যোগদান প্রক্রিয়ায় অংশ নেন।

দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার রাজনৈতিক অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।

এনসিপিতে যোগদানকারীদের মধ্যে আরও রয়েছেন ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং গাজীপুরের শিক্ষানুরাগী এবিএস আরিফ।

এ ছাড়া জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর কয়েকজন শীর্ষ নেতাও দলটিতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান ও সহসভাপতি মো. আতিকুল ইসলাম গাজী উল্লেখযোগ্য।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ, মুখ্য সংগঠক সারজিস আলম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪