| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিপিএলে ফিক্সিং কাণ্ড: শাস্তির মুখে একাধিক ব্যক্তি

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৬ ইং | ১৮:৩১:১৩:অপরাহ্ন  |  ৫৭০ বার পঠিত
বিপিএলে ফিক্সিং কাণ্ড: শাস্তির মুখে একাধিক ব্যক্তি

স্পোর্টস ডেস্ক: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের শুরু থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের অভিযোগ বিভিন্ন সময়ে সামনে এসেছে। তবে ২০২৫ সালের বিপিএলের একাদশ আসরে বিষয়টি নতুন করে বড় আলোচনার জন্ম দেয়। কয়েকটি দল, ক্রিকেটার ও কোচের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে।

অভিযোগ ওঠার পর তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিন সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। তদন্ত কমিটি দীর্ঘ অনুসন্ধান শেষে প্রায় ৯০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করে। পরে সেই প্রতিবেদন বিসিবির সর্বশেষ সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে জমা দেওয়া হয়।

বিসিবির দুর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শালের সুপারিশে ক্রিকেটারসহ মোট ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যদিও তখন আনুষ্ঠানিকভাবে কারও নাম প্রকাশ করেনি বিসিবি।

বৃহস্পতিবার (৭ মে) আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। তিনি জানান, তদন্ত প্রতিবেদনে পাঁচজন ব্যক্তির নাম পাওয়া গেছে। তবে কারা অভিযুক্ত, সেটি পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। 

তামিম বলেন, ‘রিপোর্টে পাঁচজন ইনডিভিজুয়ালের ব্যাপারে কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন। এর বাইরে বাকিরা সবাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অ্যাভেইলেবল থাকবে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪