| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরার শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক সম্রাট রাব্বী আটক

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৫ ইং | ১১:১১:৫৮:পূর্বাহ্ন  |  ১৬৮১২২৪ বার পঠিত
মাগুরার শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক সম্রাট রাব্বী আটক
ছবির ক্যাপশন: মাগুরার শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক সম্রাট রাব্বী আটক

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মুরসালিন রাব্বী ওরফে বাবু নামে এক মাদক সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার তারাউজিয়াল গ্রামের মাঠ থেকে পুলিশ ছদ্মবেশে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। সে উপজেলার তারাউজিয়াল গ্রামে মৃত আব্দুর রউফের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  সকালে শ্রীপুর থানা পুলিশের এএসআই রবিউল-২, এএসআই সালাউদ্দিন, এএসআই বরিউল-১ ও সঙ্গীয় ফোর্স মাদক সম্রাট বাবুকে গ্রেপ্তার করে। পরে  তার দেহ তল্লাশি করে মানিব্যাগের মধ্যে বিশেষ কায়দায় রাখা ৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও এলাকার মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, গ্রেপ্তারকৃত আসামী এলাকার একজন মাদক সম্রাট। সে একাধিক মাদক মামলার আসামী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪