| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাতে দেশ ছাড়ছেন আসিফ মাহমুদ, যাচ্ছেন যে দেশে

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ১৮:১৯:২২:অপরাহ্ন  |  ৪৩৩৯ বার পঠিত
রাতে দেশ ছাড়ছেন আসিফ মাহমুদ, যাচ্ছেন যে দেশে

স্টাফ রিপোর্টার: ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরামে অংশ নিতে দেশ ছাড়ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই ফোরামে অংশ নিতে আজ রবিবার (১০ মে) রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হবেন তিনি।

নিজের ভেরিফাইড পেইজে এক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ অংশ নেবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সফরকালে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন।

পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন এবং তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

এছাড়াও, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও তিনি অংশ নেবেন। সফর শেষে আগামী ১৯ মে রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪