| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৫ ইং | ১৪:২০:২৯:অপরাহ্ন  |  ১৬৭৯৭০৯ বার পঠিত
মাদারীপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা
ছবির ক্যাপশন: মাদারীপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা

মাদারীপুর প্রতিনিধি: বৈদেশিক মুদ্রা অর্জনকারী ও বিদেশের মাটিতে  দেশের সম্মান  সম্মুত রাখায় সামাজিক সংগঠন ঐকতান মাদারীপুর এর পক্ষ থেকে তিনজন প্রবাসীকে সংবর্ধনা দিয়েছে। সিঙ্গাপুর প্রবাসী আতিয়ার রহমান মোল্লা, লন্ডল প্রবাসী ফারহানা হোসেন ডলি, মালোশিয়া প্রবাসী মনির দেওয়ানকে এই সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার (১৮ জুন) রাতে শহরের এক অভিজাত  রেস্টুরেন্টে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের উৎসাহ আর সম্মাননা জানাতে এমন আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাই বোনেরা প্রবাসে গিয়ে একদিকে যেমন নিজের সংসারের উন্নতির বিকাশ সাধন করছেন। পক্ষান্তরে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রেখে চলেছেন। কিন্তু সেই তুলনায় রাষ্ট্রীয়ভাবে রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা জানানো হয় না। তাই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের উৎসাহ দিতে ও সম্মাননা জানাতে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঐকতান মাদারীপুর জেলার সভাপতি মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন স্থানীয়া সরকারের উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম। এছাড়া অন্যদের মধ্য বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান, যুগ্ন আহ্বায়ক জামিলুর রহমান মিঠু, পৌর বিএনপি সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম কবির।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারী বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, চিকিৎসক ব্যবসায়ীক, আইনজীবী সহ আরও অনেকে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪