| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ জনের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১৫:০১:৪৩:অপরাহ্ন  |  ৬২৮০ বার পঠিত
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ জনের কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দিন দিপুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের হাফিজুর গাজীর ছেলে হাসিব গাজী ওরফে মানিক (১৮), একই গ্রামের মৃত সিরাজ খাঁর ছেলে জাহাঙ্গীর খাঁ (৪৫), নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের শেখ নজরুল ইসলামের ছেলে আব্দুর রহমান (২১), একই গ্রামের সৈয়দ মুরাদ হোসেন আঁখির ছেলে সৈয়দ সোয়াইব হোসেন নিরব (২২) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের পশ্চিম ভাসানটেক এলাকার হাবি মিয়ার ছেলে মজিবুর রহমান (২২)।

মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু জানান, চারজন ইয়াবা সেবনকারী ও একজন গাঁজা সেবনকারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪