| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১২:৪৬:৩৮:অপরাহ্ন  |  ৬০১ বার পঠিত
গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু
ছবির ক্যাপশন: ফাইল ফটো

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কুকুরের কামড়ে মাত্র এক সপ্তাহে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত রয়েছেন নারী ও শিশুসহ আরও ৯ জন। তাদের মধ্যে ওই এলাকার সালামের স্ত্রী সুলতানা বেগম (৩৯) নামে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। একই ঘটনায় একের পর এক মৃত্যুর কারণে আতঙ্কিত হয়ে পড়েছে আহতদের পরিবারের সদস্যরা। একই সঙ্গে উদ্বিগ্ন হয়ে উঠেছে পুরো গ্রামসহ আশেপাশের এলাকার মানুষ। 

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৬টার দিকে সর্বশেষ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফরুজা বেগম (৪০)। গত ২২ এপ্রিল থেকে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টার মধ্যে কুকুরটি প্রায় ১৩ জনকে কামড় দিয়েছে। 

মৃত আফরোজা বেগম উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ধুবনী বাজার এলাকার মতিয়ার রহমানের স্ত্রী। মঙ্গলবার দুপুর ২টার দিকে (বাদ জোহর) তার দাফন সম্পন্ন হয়েছে।

মৃত বাকি তিনজন হলেন, কঞ্চিবাড়ি গ্রামের খোকা রামের স্ত্রী নন্দ রানী (৫৫), একই গ্রামের নাইব উদ্দিনের ছেলে ফুলু মিয়া (৫২) ও রতনেশ্বর বর্মণ (৪২)। তাদের মধ্যে রতনেশ্বর বর্মণ পার্শ্ববর্তী ছাপরহাটী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খোকা বর্মণের ছেলে। পেশায় তিনি ছিলেন কাঠমিস্ত্রী। ঘটনার দিন বজরা কঞ্চিবাড়ি এলাকায় কাজে এসে কুকুরের কামড়ের শিকার হন রতনেশ্বর।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪