| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে হরতাল চলছে

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১২:৫৩:২২:অপরাহ্ন  |  ৩৭৩ বার পঠিত
অভয়নগরে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে হরতাল চলছে

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার মুল আসামী গ্রেফতার না হওয়ায় নওয়াপাড়া ব্যবসায়ী ও শ্রমজীবি সমন্বয় পরিষদের উদ্যোগে ১৩ মে (বুধবার)  হরতাল পালিত হচ্ছে।

শিল্প ও বন্দরনগরী নওয়াপাড়ায় এ হরতাল সকাল ৬ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে।

নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি এবং শ্রমজীবী সমন্বয় পরিষদের নেতারা বলেন, আনিছুর রহমান হত্যাকাণ্ডের সাথে  জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আসামী দ্রুততম সময়ে গ্রেফতার না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

হরতালে নওয়াপাড়া বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে , বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হচ্ছে। নওয়াপাড়া নৌ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে, যশোর খুলনা মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে। 

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪