| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৭:৪৬:০১:অপরাহ্ন  |  ৫৫৪ বার পঠিত
দাগনভূঞায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম।

সভা পরিচালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ মহাবুল হক। সঞ্চালনায় ছিলেন উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আমজাদ হোসেন। এসময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। সভায় গ্রাম আদালতের চলমান কার্যক্রম, মামলা গ্রহণ ও নিষ্পত্তির অগ্রগতি, মামলা নথি ও রেজিস্টার সংরক্ষণ, ফাইল রক্ষণাবেক্ষণ, নথিপত্র হালনাগাদ এবং গ্রাম আদালত বিষয়ে প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে ম্যাসেজ প্রচার ও দেয়াল লিখনের কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রতিটি ইউনিয়নে প্রতি মাসে অন্তত ৩টি মামলা গ্রহণ ও নিষ্পত্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। তিনি গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। 

এসময় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ মহাবুল হক বলেন, ইউনিয়ন ভিত্তিক গ্রাম আদালতের বিগত এক বছরের মামলা রিপোর্টের অগ্রগতি,বিদ্যমান চ্যালেঞ্জ ও সমস্যা সমাধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আমজাদ হোসেন চলমান গ্রাম আদালত কার্যক্রম, নথিপত্র সংরক্ষণ ও হালনাগাদ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগণ ইউনিয়ন পর্যায়ে মামলা গ্রহণে বিদ্যমান বাধা, বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যা সম্পর্কে মতামত তুলে ধরেন। পরবর্তীতে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সমন্বিতভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার সভা শেষে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪