| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাটি পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৮:০৭:০৬:অপরাহ্ন  |  ১১৭৫ বার পঠিত
কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাটি পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট

কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন ও মাটি পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৩ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত উপজেলার নির্বাহী অফিসার খায়রুল ইসলামের পরিচালিত এ অভিযানে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে পৌরসভা এলাকায় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।

এছাড়া উপজেলার পারখী, মরিচা ও বল্লা এলাকা থেকে অবৈধভাবে মাটি পরিবহনকালে ৬টি ট্রাক হেফাজতে নেয় প্রশাসন।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪