| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে অটিজম শিশুদের মাঝে হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র বিতরণ

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৮:১৪:২৪:অপরাহ্ন  |  ২১৩ বার পঠিত
বাগেরহাটে অটিজম শিশুদের মাঝে হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র বিতরণ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে নানা আয়োজনে ২৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (১৩ মে) বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়, প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।

জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: আতিয়া খাতুন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম আহসান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ প্রমুখ।

আলোচনা সভা শেষে, শ্রবন প্রতিবন্ধী ৬জন অটিজম শিশুকে শ্রবন যন্ত্র এবং শারীরিক প্রতিবন্ধী ১০ জনকে হুইল চেয়ার প্রদান করা হয়।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়। আলোচনা সভা ও শোভাযাত্রায় অটিজম শিশু, শিশুদের অভিভাবক ও বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪