| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্লাসে উকুন মারার তেলের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৯:৩০:৪০:অপরাহ্ন  |  ২১৯ বার পঠিত
ক্লাসে উকুন মারার তেলের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

রিপোর্টার্স ডেস্ক: পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী বিষক্রিয়ার গন্ধে অসুস্থ হয়ে পড়েছে। তবে চিকিৎসকের ভাষ্য, মাত্র ২ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছিল, বাকি ৪৮ জনই আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে।

বুধবার (১৩ মে) দুপুরে ঈশ্বরদী মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা।

তাদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। তারা ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী।

খবর পেয়ে অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদী মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসনা রানী জানান, টিফিনের ঠিক আগের ক্লাসে দুপুরে হঠাৎ করে ৬ষ্ঠ শ্রেণিতে দুইজন শিক্ষার্থী মাথা ঘুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যায়।পরে কয়েক মিনিটের ব্যবধানেই অন্য শ্রেণিতে বিষক্রিয়া ছড়িয়ে ধীরে ধীরে অসুস্থের সংখ্যা বাড়তে থাকে। 

এ সময় আমরা স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাদেরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসি। তবে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, বিদ্যালয়ে মাথায় উকুন মারা তেলের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে আমার বিদ্যলয়ের অন্তত ৪০-৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে৷ বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে তারা অনেকেই স্বাভাবিক হয়ে উঠেছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার কাবেরী শাহ জানান, দুপুরে যে দুইজন শিক্ষার্থী হাসপাতালে নিয়ে আসা হয়, তারা মূলত অসুস্থ ছিল। এছাড়া বাঁকিরা যারা এসেছিল, তারা আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসা শেষে অনেকে বাড়ি ফিরে গেছে। 

এদিকে খবর পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে যান ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব।  তিনি বলেন, এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে৷ 

আগামী ৪ কার্যদিবসে তদন্ত কমিটির সদস্যরা প্রতিবেদন দাখিল করবে বলে নির্দেশনা দিয়েছি। কীভাবে আসলো স্কুলের ভেতরে উকুন মারা তেলের বোতল তা খতিয়ে দেখে প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪