| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গৃহবধূকে ধর্ষণ-ভিডিও ধারণ, বিদেশে পালানোর সময় যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৯:৫২:০২:অপরাহ্ন  |  ১০৫৩ বার পঠিত
গৃহবধূকে ধর্ষণ-ভিডিও ধারণ, বিদেশে পালানোর সময় যুবক গ্রেপ্তার

রিপোর্টার্স ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে শাহ আজম ওরফে প্রান্ত (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বিদেশে পালানোর চেষ্টার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী সৌদি আরবপ্রবাসী। গৃহবধূ শ্বশুরবাড়িতে থাকেন। অভিযুক্ত শাহ আজম দীর্ঘদিন ধরে তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন। গত বছরের ৩১ ডিসেম্বর রাতে ‘থার্টিফার্স্ট নাইট’ উপলক্ষে বারবিকিউ রান্নার কথা বলে ওই গৃহবধূকে নিজের ঘরে ডেকে নেন শাহ আজম। সেখানে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন শাহ আজম এবং সেই ঘটনার ভিডিও ধারণ করেন।

ভুক্তভোগীর অভিযোগ, ধর্ষণের পর ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ও সামাজিক মর্যাদার কথা বলে তাঁকে মুখ খুলতে বাধা দেওয়া হয়। লোকলজ্জার ভয়ে তিনি এত দিন বিষয়টি গোপন রেখেছিলেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী গত ২৭ মার্চ পাকুন্দিয়া থানায় মামলা করেন।

পুলিশ জানায়, ধর্ষণের বিষয়টি জানাজানি হওয়ার পরপরই অভিযুক্ত শাহ আজম এলাকা ছেড়ে পালান। আত্মগোপনে থেকে তিনি দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন। শেষমেশ গতকাল রাতে বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুল রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আমরা তদন্তে নামি। অভিযুক্ত ব্যক্তি বিদেশে পালানোর চেষ্টা করছেন এমন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪