| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোঃ নির্বাচন সম্পন্ন

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৬:৪৫:০৮:অপরাহ্ন  |  ৭০৭ বার পঠিত
বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোঃ নির্বাচন সম্পন্ন

বেনাপোল প্রতিনিধি: যশোর জেলার ঐতিহ্যবাহী বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬ অত্যন্ত আনন্দঘন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৩ মে ২০২৬, রোজ বুধবার বিরতিহীনভাবে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয় এবং বেনাপোল পোর্ট থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক নিয়োজিত ছিল। ২১০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

​নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় ‘ঐক্য পরিষদ’ এবং ‘সমমনা পরিষদ’-এর মধ্যে। প্রধান দুটি পদের মধ্যে ঐক্য পরিষদের সভাপতি পদপ্রার্থী আব্দুস সবুর (ছাতা মার্কা) এবং সমমনা পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বদরুজ্জামান বনি (তরবারী মার্কা) স্ব-স্ব পদে বিজয়ী হয়েছেন।

​চূড়ান্ত ভোট গণনা ফলাফল শীট অনুযায়ী বিজয়ী প্রার্থীদের প্রাপ্ত ভোট ও মার্কার তালিকা নিচে দেওয়া হলো:

​সম্পাদকীয় পদের ফলাফল:

​১. সভাপতি: আব্দুস সবুর — ছাতা মার্কা (প্রাপ্ত ভোট: ৯৬৮)

২. সিনিয়র সহ-সভাপতি: তালা মার্কা (প্রাপ্ত ভোট: ১০৫৭) — বিজয়ী

৩. সহ-সভাপতি: চাকা মার্কা (প্রাপ্ত ভোট: ১২১১) — বিজয়ী

৪. সাধারণ সম্পাদক: তরবারী মার্কা (প্রাপ্ত ভোট: ১২০৪) — বিজয়ী

৫. সিনিয়র সহ-সাধারণ সম্পাদক: মোটর সাইকেল মার্কা (প্রাপ্ত ভোট: ১২৬৪) — বিজয়ী

৬. সহ-সাধারণ সম্পাদক: গরুর গাড়ী মার্কা (প্রাপ্ত ভোট: ১২২৮) — বিজয়ী

৭. সাংগঠনিক সম্পাদক: হাতুড়ী মার্কা (প্রাপ্ত ভোট: ১০৬৬) — বিজয়ী

৮. দপ্তর সম্পাদক: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

৯. শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক: মোবাইল ফোন মার্কা (প্রাপ্ত ভোট: ১১৭৪) — বিজয়ী

১০. অর্থ সম্পাদক: দেওয়াল ঘড়ি মার্কা (প্রাপ্ত ভোট: ১০৪২) — বিজয়ী

১১. কাস্টমস বিষয়ক সম্পাদক: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

১২. বন্দর বিষয়ক সম্পাদক: ট্রাক মার্কা (প্রাপ্ত ভোট: ৯১৯) — বিজয়ী

১৩. কার্গো শাখা বিষয়ক সম্পাদক: টেলিভিশন মার্কা (প্রাপ্ত ভোট: ১১৩৬) — বিজয়ী

১৪. প্রচার সম্পাদক: ঘুড়ি মার্কা (প্রাপ্ত ভোট: ১১৬৮) — বিজয়ী

১৫. ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: ব্যাট মার্কা (প্রাপ্ত ভোট: ১২১২) — বিজয়ী

১৬. ব্যাংক বিষয়ক সম্পাদক: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

১৭. রপ্তানি বিষয়ক সম্পাদক: কাঁঠাল মার্কা (প্রাপ্ত ভোট: ১০৬৬) — বিজয়ী

​কার্য নির্বাহী সদস্য পদের ফলাফল (প্রাপ্ত ভোটের ক্রমানুসারে):

​১ম বিজয়ী: আম মার্কা (প্রাপ্ত ভোট: ১১৮৭)

​২য় বিজয়ী: বট গাছ মার্কা (প্রাপ্ত ভোট: ১১০০)

​৩য় বিজয়ী: বেহালা মার্কা (প্রাপ্ত ভোট: ৯৯৮)

​৪র্থ বিজয়ী: ইজিবাইক মার্কা (প্রাপ্ত ভোট: ৯৫৮)

​ভোট গণনা শেষে নির্বাচন কমিশনারদের যৌথ স্বাক্ষরে এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। সাধারণ ভোটার ও সাধারণ সদস্যরা একটি সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন পরিচালনা কমিটি এবং প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪