| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে ২৪০ টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৫ ইং | ০৫:৫৫:১০:পূর্বাহ্ন  |  ১৬৭৭৯২৮ বার পঠিত
গাজীপুরে ২৪০ টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত
ছবির ক্যাপশন: ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি:

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ সরকারের আমলে গাজীপুরে বিএনপি ও জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে 'রাজনৈতিক হয়রানি মূলক' বিবেচনায় দায়ের হওয়া ২৪০টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দায়ের হওয়া এসব মামলার বেশিরভাগই বিস্ফোরক দ্রব্য এবং বিশেষ ক্ষমতা আইনে।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার সহকারী সচিব মো: মফিজুল ইসলাম স্বাক্ষরিত পৃথক চারটি পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়েছে, সরকার ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৪৯৪ ধারা'র আওতায় গাজীপুর জেলার এসব মামলার প্রসিকিউশন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই মামলা প্রত্যাহারের লক্ষ্যে গাজীপুর জেলার পাবলিক প্রসিকিউটরকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পত্র অনুযায়ী, মামলা প্রত্যাহারের তালিকায় রয়েছে জয়দেবপুর থানার ৫২ টি এবং সদর থানার ১২ টি মামলা। টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানার মোট ৪৩ টি,বাসন থানার ২২ টি, কাশিমপুর থানার ১১ টি, কোনাবাড়ী থানার ১৬ টি, গাছা থানার ৮ টি এবং পূবাইল থানার ৫ টি মামলা। 

অন্যদিকে, কালিয়াকৈর থানার ২৪ টি, কাপাসিয়া থানার ১৫ টি, শ্রীপুর থানার ১৬ টি এবং কালীগঞ্জ থানার ১৬ টি মামলা।

এর মধ্যে, গত ২০ মে বাসন থানার ২০ টি,কাশিমপুর থানার ১১ টি, কোনাবাড়ী থানার ৯ টি,গাছা থানার ৮ টি, পূবাইল থানার ৫ টি এবং কালিয়াকৈর থানার ১৯ টি, শ্রীপুর থানার ১৬ টি, জয়দেবপুর থানার ১টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

একই দিনে পৃথক এক পত্রে বাসন থানার ২টি, কোনাবাড়ী থানার ৭টি, টঙ্গী পশ্চিম থানার ২টি এবং কালিয়াকৈর থানার ৫টি ও জয়দেবপুর থানার ২টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

পরবর্তীতে, গত ১৫ জুন এক পত্রে জানানো হয়, কালীগঞ্জ থানার ১৬ টি, কাপাসিয়া থানার ১টি, জয়দেবপুর থানার ৪৯ টি এবং সদর থানার ১২ টি,টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানার মোট ৪১টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।

সর্বশেষ, গত ১৬ জুন অপর এক পত্রে কাপাসিয়া থানার আরো ১৪ টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট সময়ের মধ্যে দায়ের হওয়া সব রাজনৈতিক হয়রানি মূলক মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে। নিরাপরাধ ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি থেকে পরিত্রাণ দিতে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪