| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটের গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৮:১৫:৪৮:অপরাহ্ন  |  ৮০২ বার পঠিত
বাগেরহাটের গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের চতুর্থ ত্রৈমাসিক সভা আজ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে, উই ক্যান-এর সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা সভাটির আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন নাগরিক ফোরামের সহ-সভাপতি তসলিমা আক্তার বৃষ্টি। সভা সঞ্চালনা করেন কার্যনির্বাহী সম্পাদক মোঃ মোহতাদির। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, প্যানেল চেয়ারম্যান চম্পক কুণ্ডু ও তিজারাত গাজী, ইউপি সদস্য শেখ মোছাদ্দেক হোসেন, আবু মুছা আকুঞ্জি, তারিকা বেগম এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা শেখ শরিফুদ্দৌলা।

সভায় উন্মুক্ত বাজেট সভা ও ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্নয়ন বাজেটে নারী উন্নয়ন, দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বরাদ্দ নিশ্চিতকরণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি (বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি) দরিদ্র ও অতিদরিদ্র মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া নাগরিক ফোরাম সদস্যদের মধ্যে আন্তঃসমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে ইউনিয়ন পরিষদের উদ্যোগে উন্মুক্ত বাজেট সভা আয়োজনের বিষয়ে উপজেলা প্রশাসন ও ইউপি’র সঙ্গে অ্যাডভোকেসি করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, পঞ্চম ত্রৈমাসিক সভা জনপ্রতিনিধি তিজারাত গাজীর দায়িত্বে মাঠপর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উঠান বৈঠকের আদলে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ২৩ মে ইউপি পর্যায়ে নাগরিক নেতাদের অংশগ্রহণে বাজেট পর্যালোচনা সভায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

ফোরামের দুজন নিষ্ক্রিয় সদস্য পরিবর্তন করে দুইজন সক্রিয় ও আগ্রহী সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও সভায় গৃহীত হয়।

সভায় আরও বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক রিক্তা আক্তার, সদস্য সাবিনা খাতুন, সাথী মনি, রাবেয়া বেগম, আফরোজা, মোঃ কবির আকবরসহ অন্যান্যরা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪