| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১৪:৫৬:১০:অপরাহ্ন  |  ২৪২৬ বার পঠিত
যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই

স্পোর্টস ডেস্ক: বছর খানেকের বেশি সময় আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে গিয়েছেন মুশফিকুর রহিম। এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। তবে দেশের হয়ে কেবল টেস্ট ক্রিকেট খেলে যাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। সেটাও কতদিন খেলতে চান- এ নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যেও রয়েছে কৌতুহল।

সেই কৌতুহল প্রশ্নের উত্তরই যেন আজ শুক্রবার দিলেন মুশফিকুর রহিম। সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে আজ টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়া নিয়ে মুশফিক বলেন, ‘যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই। এই বিষয়ে কোনো কমপ্রোমাইজ করব না। আমি অবসরের আগে দলকে এমন একটা টোন সেট করে যেতে চাই, যাতে সবাই অন্তত নিজের ফিটনেসের ব্যপারে আরও সজাগ হয়।’

আগামী মাসে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া দল। এরপর আগস্টে অজিদের মাটিতে রয়েছে দুটি টেস্ট ম্যাচও। যা বড় সুযোগ হিসেবে দেখছেন মুশফিক, ‘অস্ট্রেলিয়ার সিরিজ আমাদের জন্য অনেক বড় সুযোগ। এত বছর যেহেতু তারা আমাদের ডাকে নাই, ওদের কন্ডিশন নিয়ে আমাদের পেসাররা খুবই রোমাঞ্চিত। আমার বিশ্বাস, তারা ওদের খুবই টাফ টাইম দেবে।’

এদিকে কম্বিনেশনের কারণে বাংলাদেশের টেস্ট একাদশে আবার কখনও দলেই জায়গা হচ্ছে না নাইম হাসানের। মুশফিক এ নিয়ে বললেন, ‘নাইম হাসান অনেক দিন ধরে দলের সঙ্গে। কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। এটা তার জন্য খুবই টাফ। তবে সে মানসিকভাবে অনেক শক্ত। তাকে সবসময়ই প্রস্তুত থাকতে হবে। সে প্রতিদিনই উন্নতি করছে। আশা করছি সে সুযোগ পাবে।’


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪