| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলকে আধুনিক নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১৫:১৬:৫৪:অপরাহ্ন  |  ১৯৩০ বার পঠিত
টাঙ্গাইলকে আধুনিক নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন একটি সুন্দর নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ে তোলা হবে।আর এজন্য  সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।তবেই দ্রুত সময়ে টাঙ্গাইল একটি নিরাপদ ও আধুনিক নগরীতে পরিণত হবে।  

শুক্রবার (১৫মে) দুপুরে শহরের শিশু একাডেমী মিলনায়তনে রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী আরো বলছেন সাংস্কৃতিক নগরী গড়ে তুলতে হলে টাঙ্গাইলের ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে হবে।

এদিকে সংস্কৃতিক নগরী গড়ে উঠলে সাংস্কৃতিক পরিমন্ডলে মানুষের বিচরণ বাড়বে। এতে মাদক, সন্ত্রাস, অন্যায়, অবিচার, অনিয়ম, অনাচার সমাজে কমে আসবে। 

তিনি সাংস্কৃতিক নগরী গড়ে তুলতে দ্রুত সময়ের মধ্যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মিলনায়তন সংস্কার করে সংস্কৃতি চর্চার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন । 

এছাড়া  প্রতিমন্ত্রী বলছেন,  টাঙ্গাইলকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আগে সবার সহযোগিতা দরকার। যাতে টাঙ্গাইলকে এমনভাবে গড়ে তুলতে পারি যে টাঙ্গাইল হবে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং  চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ টাঙ্গাইল। 

রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসবে কবি মতিয়ারা মুক্তার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু এবং গীতিকার সুরকার ফিরোজ আহমেদ বাচ্চু প্রমুখ। 

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪