| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় পাচারকালে ট্রাকসহ ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১৭:২৮:২৭:অপরাহ্ন  |  ৩৭৮২ বার পঠিত
নেত্রকোণায় পাচারকালে ট্রাকসহ ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার মদনে পাচারকালে ট্রাকসহ ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৪ মে) রাতে নেত্রকোণা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে চালভর্তি ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক শামীম মিয়া ও তার সহকারী শাহীন মিয়া আটক করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মদন উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ৬৬৭ বস্তা অর্থাৎ প্রায় ২০ টন সরকারি চাল ভর্তি একটি ট্রাক বের হয়। ট্রাকটি জেলার বারহাট্টা উপজেলার একটি রাইস মিলে নেওয়া হচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। 

এ সময় চালক সরকারি চাল পরিবহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকসহ চাল জব্দ করা হয়। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী জানান, জব্দ হওয়া চাল পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। মদন থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত চাল ও আকটকৃতরা বর্তমানে থানায় আছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪