| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারগঞ্জে বজ্রপাতে ছাত্রশক্তি নেতা নিহত

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১৭:৪২:২১:অপরাহ্ন  |  ৩৭০৬ বার পঠিত
মাদারগঞ্জে বজ্রপাতে ছাত্রশক্তি নেতা নিহত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে মজনু মিয়া (২৫) নামে এনসিপির ছাত্র সংগঠন ছাত্রশক্তির এক নেতা নিহত হয়েছে। 

 শুক্রবার(১৫ মে) দুপুরে উপজেলার জোড়খালি ইউনিয়নের হাট মাগুরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে বলে জানা গেছে । তিনি মাদারগঞ্জ উপজেলা ছাত্রশক্তির একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় , শুক্রবার দুপুরে বৃষ্টির সময় নিজ বাড়ির উঠোনে কাজ করছিলেন মজনু মিয়া। 

এসময় হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে জ্ঞান হারান তিনি। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা ।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪