| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বের হতে হবে: এ্যানি

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১৯:২৩:৪৫:অপরাহ্ন  |  ১৪২১ বার পঠিত
১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বের হতে হবে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি: নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুর শহরের নিজ বাসভবনে চন্দ্রগঞ্জ উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, গত ১৭ বছর লক্ষ্মীপুরসহ দেশের মানুষ উন্নয়ন ও বঞ্চনার শিকার হয়েছে। সেই অবস্থা থেকে বের হয়ে এসে এখন উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে বর্তমান সরকার।

তিনি বলেন, “কেউ যেন উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকারের বিশেষ নজর রয়েছে। ইউনিয়নভিত্তিক উন্নয়ন করা হবে এবং চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে, চাইলে উন্নয়ন সম্ভব।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ্যানি আরও বলেন, দেশের ও এলাকার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমালোচনার সুযোগ না দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

এ সময় তিনি লক্ষ্মীপুরে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন। পাশাপাশি সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিআরডিবির চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ভুঁইয়া, অ্যাডভোকেট হাফিজুর রহমান, হারুনুর রশিদ ব্যাপারী, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪