| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পলাশে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ০০:০৭:৩২:পূর্বাহ্ন  |  ৯৭২ বার পঠিত
পলাশে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি: পলাশ উপজেলা-য় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মিশাত শেখ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার মিশাত শেখ ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামের ইসমাইল শেখের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আরেক যুবক মারুফকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে পলাশ উপজেলার দড়িহাওলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৫ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পলাশ থানার এজাহার ও ভুক্তভোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘোড়াশালের দড়িহাওলা পাড়া গ্রামের প্রতিবেশী মিশাত শেখ দীর্ঘদিন ধরে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাবসহ কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনা জানার পর স্কুলছাত্রীর মা মেয়েকে উত্ত্যক্ত না করতে ওই ছেলে ও তার পরিবারকে বারবার নিষেধ করে আসছিলেন। এরই মধ্যে বৃহস্পতিবার (১৪ মে) রাত ৭টার দিকে স্কুলছাত্রী দোকানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় মিশাত শেখ ও মারুফ (২৩)। পরে মিশাত শেখ তাদের পরিত্যক্ত বসতঘরে নিয়ে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে মেয়ে বাসায় ফিরে না আসায় রাত ৯টার দিকে তাকে খুঁজতে বের হন মা ও তার তার খালাতো ভাই। পরে ওই পরিত্যক্ত বাড়ির সামনে গিয়ে মারুফকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেন এবং ঘরের ভেতরে দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। এ সময় মেয়ের কান্না শুনে বসতঘরের ভেতর ঢুকতে চাইলে প্রথমে মারুফ তাদের বাধা দেয়। পরে তারা বাধা উপেক্ষা করে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। এ অবস্থা দেখে মারুফ ঘটনাস্থল থেকে চলে যায়। পরে ওই স্কুলছাত্রী তাকে জোরপূর্বক ধর্ষণের কথা জানান। এতে তাদের চিৎকার ও চেঁচামেচির শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা মিশাত শেখকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় শুক্রবার (১৫ মে) সকালে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে পলাশ থানায় মিশাত শেখ ও মারুফের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পলাশ থানার ওসি (তদন্ত) কুতুব উল আলম বলেন, এ ঘটনায় মিশাত শেখকে গ্রেপ্তারের পর নরসিংদী কোর্টে পাঠানো হয়েছে। মারুফকে গ্রেপ্তারে অভিযান চলছে। ভুক্তভোগী স্কুল ছাত্রীকে রোববার ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪